আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে যা জানা গেল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৭, ২০২৩ | ৩:৫৮
Link Copied Successfully!

আরব সাগরে চলতি বছর তৈরি হওয়া প্রথম ঘূর্ণিঝড় দ্রুত ঘণীভূত হয়ে এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপটি মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় প্রায় ৪ কিলোমিটার বেগে কিছুটা উত্তর দিকে সরে গিয়ে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এ পরিণত হয়। ভারতের আবহাওয়া দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবারের ঘূর্ণিঝড়টির নাম বাংলাদেশের দেওয়া।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়টির সবশেষ অবস্থান সম্পর্কে ভারতের আবহাওয়া দপ্তরের দেওয়া বুলেটিনে বলা হয়েছে, গোয়া থেকে প্রায় ৯২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মুম্বাই থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পোরবন্দর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, পাকিস্তানের করাচি থেকে ১ হাজার ৪৩০ কিলোমিটার দক্ষিণে কেন্দ্রীভূত ছিল।

তবে কোনো উপকূলীয় এলাকায় আঘাতের শঙ্কা নিয়ে কিছু জানায়নি ভারতের আবহাওয়া দপ্তর। তারা বলছে, এ ঘূর্ণিঝড় কেরালার বর্ষা মৌসুমকে নিয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলো দ্রুত তীব্রতর হয়ে যাচ্ছে এবং দীর্ঘসময় তাদের তীব্রতা ধরে রাখছে।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোখা তীব্রভাবে মিয়ানমারের ঊপকূলীয় অঞ্চলে আঘাত হানে। সে সময় বাংলাদেশে এর কিছুটা প্রভাব পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ