ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লক্ষ্মীপুরের যুবকের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১১, ২০২৩ | ৬:২১
Link Copied Successfully!

ওমানে সড়ক দুর্ঘটনায় মো. আহাদ (৩৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ছিদ্দিক হোসেন (৩২) আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে ওমানের ইবরি জেলার আল ইকরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামে। এদের মধ্যে নিহত আহাদ চর ফলকন গ্রামের আব্দুর রশিদের ছেলে ও আহত ছিদ্দিক হোসেন আবু তাহেরের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

বিজ্ঞাপন

নিহত আহাদের বাবা আব্দুর রশিদ জানান, আহাদ ও ছিদ্দিক ওমানে রংমিস্ত্রির কাজ করতেন। সকালে রং কেনার জন্য তারা ওমানের আল আকরি থেকে ইবরি শহরে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যালে তাদের ট্যাক্সিকে একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলে আহাদের মৃত্যু হয়। এ সময় আহত হন ছিদ্দিক।

চর ফলকন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম খলিল দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওমানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে আনার জন্য পরিবার থেকে আকুতি করা হচ্ছে। তারা আহতের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিও করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত