দশ বছর পর লক্ষীপুরের যুবলীগ নেতা হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৪ | ৭:২৭
Link Copied Successfully!

লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানায় চাঞ্চল্যকর যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যাকান্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার ভোরে র‌্যাব-১ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকায় মামুনুর রশিদ হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব আমানি গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ জাকির হোসেন (৪০)।

বিজ্ঞাপন

মামুনুর রশিদ হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, মামুন কলেজে পড়াকালীন সময়ে ছাত্ররাজনীতি ও সমাজ সেবামূলক কাজের সাথে লিপ্ত হয়ে পড়েন। ফলে স্থানীয় কুখ্যাত জিসান বাহিনীর সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই থেকে জিসান বাহিনীর সদস্যরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। মামুন জিসান বাহিনীর অবৈধ কর্মকান্ডে বিরুদ্ধে প্রতিবাদ করলে জিসান বাহিনীর প্রধান তুহিন ভিকটিমকে করে হত্যার পরিকল্পনা করে। এর সূত্র ধরেই গেলো ১৮ মে ২০১৫ সালে পরিকল্পিতভাবে মামুনকে হত্যা করে।

এ ঘটনায় মামুনের ভাই বাদী বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-১১ লে. কামান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামি জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে থাকেন। অবশেষে দেশে আসলে র‌্যাব-১ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ASC/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ