বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৪ | ৩:৪৯
Link Copied Successfully!

লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সগির আহমেদ রিন্টু (৫২) নামে এক চালক মারা গেছেন। এ সময় রিন্টুকে বাঁচাতে গেলে তার স্ত্রী শাহনাজ আক্তার শানুও (৩৮) বিদ্যুতায়িত হয়ে মারা যান।

রোববার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাগের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিন্টু ও তার স্ত্রী শানু নাগের বাড়ির বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিন্টু অটোরিকশা চালক। ঘটনার সময় ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী শানুও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে স্বামী-স্ত্রী দুইজন মারা গেলেন। ঘটনাটি দুঃখজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার  বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুইজন মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ