স্ত্রীর দেহ টুকরো টুকরো করার সময় হার্টঅ্যাটাক স্বামীর

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৯, ২০২৩ | ১১:০২
Link Copied Successfully!

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মিশরে ঘটেছে এক নির্মম ঘটনা। দেশটির রাজধানী কায়রোর একটি অ্যাপার্টমেন্ট থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রথমে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেন স্বামী। এর পর লাশ গুমের উদ্দেশ্যে টুকরো টুকরো করছিলেন তিনি। ঠিক ওই সময়ই তার হার্টঅ্যাটাক হয়।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই দম্পতির দুজনেরই বয়স ছিল ২০ বছরের কাছাকাছি।

বিজ্ঞাপন

রাজধানী কায়রোর আল-মার্জ বিভাগের গভর্নর জানিয়েছেন, মৃত্যুর অন্তত চার দিন পর অ্যাপার্টমেন্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে বের হয়ে এসেছে, ওই ব্যক্তির সঙ্গে নারীর আগে প্রেমের সম্পর্ক ছিল। তবে তারা নিশ্চিত নয়, তাদের বিয়ে হয়েছিল কিনা।

তবে যে অ্যাপার্টমেন্টে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশী জানিয়েছেন, ওই নারী-পুরুষ বিবাহিত ছিলেন। যেদিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এর ২০ দিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। আর ওই ঝগড়ার জেরে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এর পর আবার কখন তিনি ফিরে এসেছিলেন তা কেউ জানে না।  এ ছাড়া হত্যাকাণ্ড ঘটার সময়ও কেউ তা টের পাননি।

বিজ্ঞাপন

মরদেহ পঁচে যখন বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, তখন প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নারীর লাশ টুকরো টুকরো অবস্থায় একটি ঝুড়িতে রাখা আছে। আর তার স্বামী পাশে মরে পড়ে আছেন।

একজন প্রতিবেশী বলেছেন, ওইখানকার দৃশ্য ছিল ভয়ানক… তার (স্ত্রীর) দেহ বিকৃত অবস্থায় ছিল। আর এর পাশেই সে (স্বামী) মৃত অবস্থায় পড়ে ছিল।

সূত্র:যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার