
তিন হাজার ৭৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন


র্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর এলাকা থেকে তিন হাজার ৭৫২ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৬ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তিন হাজার ৭৫২ পিস ইয়াবা’সহ তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নন্দিরবাজার (মধ্যম
মাঝিগাছা) গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের মৃত হানিফের মেয়ে শিমুল আক্তার (৪০) ও একই জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের জাফর আহমদের মেয়ে ছকিনা আক্তার @ ফারজানা (৩০)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদগ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
HO/N








