POPULAR BD NEWS
Popular BD News Logo

তিন হাজার ৭৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ | সময়: ৫:২৫ অপরাহ্ণ

র‌্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর এলাকা থেকে তিন হাজার ৭৫২ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৬ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তিন হাজার ৭৫২ পিস ইয়াবা’সহ তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নন্দিরবাজার (মধ্যম
মাঝিগাছা) গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের মৃত হানিফের মেয়ে শিমুল আক্তার (৪০) ও একই জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের জাফর আহমদের মেয়ে ছকিনা আক্তার @ ফারজানা (৩০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদগ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন