জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ১, ২০২৬ | ৭:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণে ” সাহিত্যে মনন,সংস্কৃতিতে শেকড়, চিন্তায় মুক্তি, চেতনায় প্রগতি ‘ শ্লোগানে মুখরিত হয়ে

প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল।
সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ড. নাজমুল আমীন মজুমদার। সাহিত্য ক্লাবের শিক্ষার্থীদের লেখা কবিতা,গল্প, স্মৃতি কথা নিয়ে সম্পাদিত ” সৃজন তরী” নামের সাহিত্য ম্যাগাজিন উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন

পরে শিক্ষার্থীরা নাচ,গান,আবৃত্তি ও নাটিকাসহ নানা বিষয়ে বাংলার শিল্প,সাহিত্য ও সংস্কৃতি উপস্থাপনায় তুলে ধরা হয়।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাসের সভাপতিত্বে ও শিক্ষার্থী রোজা,আতিফ, স্পর্শের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)’ র মহা- পরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান সারোয়ার হোসেন রোমান সরকার প্রমুখ।

শেষে স্বরচিত গল্প,কবিতা, ভ্রমণ কাহিনী, সুন্দর হাতের লেখা, বাংলা ও ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন ও রানারআপস সাহিত্যের বিভিন্ন শাখায় কৃতি শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ