উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা

প্রশাসনের একাধিক অভিযান ও মিলছে না স্থায়ী সমাধান, ভোগান্তিতে পথচারীরা

Reporter
মো. ফয়সাল আহমদ
আপডেটঃ নভেম্বর ১, ২০২৬ | ৭:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে কালিবাড়ি মাঠের পূর্ব পাশের প্রধান সড়ক ও ফুটপাত উচ্ছেদের পর আবারও দখলে নিয়েছে প্রভাবশালী মহল।

প্রশাসনের একাধিক উচ্ছেদ অভিযান ও নোটিশের পরও বন্ধ হচ্ছে না অবৈধ দখলদারিত্ব। অভিযান শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে বসানো হচ্ছে দোকানপাট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

জানা যায়, কালিবাড়ি মাঠের পূর্ব পাশের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে প্রথমে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর কিছুদিনের জন্য স্বাভাবিক হয় পথচারীদের চলাচল।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও আগের অবস্থায় ফুটপাত ও সড়কের জায়গা দখল করে পুনরায় বসানো হয় দোকানপাট।

বিজ্ঞাপন

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনও সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তবে একাধিকবার প্রশাসনিক উদ্যোগ নেওয়ার পরও দখলদারিত্ব বন্ধ হয়নি। বরং উচ্ছেদের পর আবারও একই জায়গায় দোকানপাট বসিয়ে দখলে নেওয়া হয় মাঠের একাংশ ও ফুটপাত

সরেজমিনে দেখা যায়, ফুটপাতের বড় একটি অংশ দোকান ও বিভিন্ন স্থাপনায় দখল হয়ে আছে।

পথচারীদের চলাচলের সুবিধার্থে থাকা ড্রেনের ওপরও বিভিন্ন হোটেল মালিক স্থায়ীভাবে চুলা স্থাপন করেছেন। অন্যদিকে দোকানিরা ফুটপাত ও চলাচলের জায়গায় মালামাল রাখায় পথচারীদের স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও উপজেলার ঠাকুর বাজার এলাকায়ও দিনের বেলায় লোড-আনলোড কার্যক্রম পরিচালনা করায় প্রায় প্রতিদিনই যানজট সৃষ্টি হয় যার ফলে ভোগান্তিতে পড়তে হয় যাতায়াতকারীদের।

সরেজমিনে দেখা যায় দোকানগুলোর নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় মালামাল ওঠানামার কাজও করা হচ্ছে প্রধান সড়কের ওপর। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফুটপাত ব্যবহার করতে না পেরে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও দখলমুক্ত ও যানজট নিরসন করা যায়নি।

এলাকাবাসীর দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার সমাধান হবে না। উচ্ছেদের পর জায়গাটি পুনরায় দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি, অবৈধ স্থাপনা অপসারণ এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে শাহরাস্তি পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মসিউর রহমান জানান, ফুটপাত অবৈধ দখলসহ কয়েকটি বিষয়ে পৌর প্রশাসকের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন কয়েকজন।

এ বিষয়ে মিটিং ডাকা হয়েছে মিটিং এ সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ