POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

মো. হোসেন বেপারী | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬ | সময়: ৩:২৬ অপরাহ্ণ

চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান চালিয়ে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মো. নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এ সময় জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়।

অভিযানকালে মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য মো. বিপ্লব সরকার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন