চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুর দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন মিয়া।
জানা যায়, গত ২৪ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খায়রুল হাসান বেনু। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে খায়রুল হাসান বেনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ দোয়া কামনা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন সিপাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালাউদ্দিন ইসলামাবাদী।
এ সময় ফতেপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল কুদ্দুস, যুবদল নেতা নূর ইসলাম দেওয়ান, শ্রমিকদল নেতা ইব্রাহিম বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।