শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৬ | ১০:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল আল আমিনের একমাত্র মেয়ের জন্মদিন। মেয়ের জন্য জন্মদিনের কেক কিনতে তিনি মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা হৃদয় (১৯) নামে অপর এক যুবক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ভাই বাহার উদ্দিন জানান, আল আমিনের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনতে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। ছুটি শেষে আগামী রোববার (১১ অক্টোবর) তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ শাহরাস্তি থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

মেয়ের জন্মদিনের আনন্দের দিনে বাবাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কৃষ্ণপুর গ্রামের পরিবেশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ