
হাজীগঞ্জে নিরপাদ সড়কসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। রোববার দুপুরে হাজীগঞ্জ বড় মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ‘নিরাপদ সড়ক চাই’, ‘Justice for Israt’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা ইসরাতের চিকিৎসার সম্পূর্ণ খরচ দায়ী পক্ষকে বহন, ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, দিনের বেলায় মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান।
গত ১৬ সেপ্টেম্বর চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তির রাজাপুর এলাকায় সিএনজিতে থাকা ইসরাতকে একটি পিকআপ বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। গুরুতর আহত ইসরাত বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।




























