মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ | ৯:১৭
Link Copied Successfully!

মতলব পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো (আই.ইউ.জি.আই.পি) এর আওতায় শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইসমাম।

এসময় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজে হাসেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:গোলাম রায়হান,মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান,পৌর প্রকৌশলী ফেরদৌস আহমেদ, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ। মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম বলেন, পৌরসভার নাগরিক সেবা, পয়োনিষ্কাশন ব্যবস্থা, ড্রেন, কালভার্ট, রাস্তাঘাট ও সড়ক বাতিসহ সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করা হবে। পৌরসভার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা নিরসনের মাধ্যমে পৌরবাসীর শতভাগ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়া তিনি আরো বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সমস্যা ও নাগরিকদের চাহিদা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা