মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ৯:২৮
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলায়,এইচ এম সি এল কোম্পানির মাসিক কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধনী গতকাল বিকেলে কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণ উপজেলা ডিলার মোঃকাউছার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
এইচএমসিএল চট্টগ্রাম ডিভিশনের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন।

এসময় বক্তব্য রাখেন ইউনিট ডিলার কিষন আলমগীর হোসেন, তাজুল ইসলাম, মেহেদি হাছান হিরন, সাহাদাত হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন বলেন,এইচ এম সি এল কোম্পানি একটি স্বপ্ন থেকে মানুষের সেবায় পথচলা শুরু।

প্রতিটি বড় স্বপ্নের শুরু হয় খুব ছোট একটি বিশ্বাস থেকে।
আমাদেরও যাত্রা শুরু হয়েছিল একটি ছোট স্বপ্ন নিয়ে—
নিজের জন্য শুধু একটি ব্যবসা নয়, বরং এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে ব্যবসার সঙ্গে মানুষের কর্মসংস্থান, নিরাপদ খাদ্য এবং মানুষের সেবার একটি সুন্দর সমন্বয় থাকবে, সে পথটা সহজ ছিল না। ছিল নানান সীমাবদ্ধতা, প্রতিকূলতা, অনিশ্চয়তা এবং অসংখ্য চ্যালেঞ্জ। কিন্তু প্রতিটি বাধা আমাদের থামিয়ে দেওয়ার পরিবর্তে আরও দায়িত্বশীল করেছে। প্রতিটি ভুল আমাদের শিখিয়েছে, প্রতিটি সাফল্য আমাদের আরও বড় স্বপ্ন দেখতে সাহস দিয়েছে।
আজ মতলব দক্ষিণ উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নে ডিলার নিয়োগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরেছে এইচ এম সি এল কোম্পানি লিমিটেড।

এটি হয়তো আমাদের কাছে একটি সংখ্যা—কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবনের গল্প।

বিজ্ঞাপন

আমরা বিশ্বাস করি, ব্যবসার প্রকৃত সার্থকতা শুধু মুনাফায় নয়; মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা যায়, তার মধ্যেই ব্যবসার বড় সাফল্য।

সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি মানুষের ঘরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পৌঁছে দিতে।

আমাদের নীতি, “লাভ কম, সেল বেশি—মানুষের আস্থা হোক আমাদের সবচেয়ে বড় সম্পদ।”

আমরা চাই, আমাদের প্রতিটি সদস্য ও সাধারণ মানুষ যেন তাদের মৌলিক প্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্য বণ্টন ও বিশেষ ছাড়ের মাধ্যমে সহজে ঘরে বসেই পাওয়ার সুযোগ পান।
ভবিষ্যতে আমাদের লক্ষ্য শুধু পণ্য পৌঁছে দেওয়া নয়; মানুষের প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানো। সেই ধারাবাহিকতায় বিভিন্ন হাসপাতাল ও সেবাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সদস্যদের জন্য সম্ভবপর বিশেষ ছাড় ও সেবার সুযোগ তৈরি করার প্রত্যাশা রয়েছে।

আমরা জানি, এই স্বপ্ন একা পূরণ করা সম্ভব নয়। এই পথচলার প্রতিটি অর্জনের পেছনে রয়েছেন আমাদের সম্মানিত গ্রাহক, সদস্য, ডিলার, টিম মেম্বার, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের মানুষগুলো।

আপনাদের ভালোবাসা, বিশ্বাস, সহযোগিতা ও দোয়া আমাদের সবচেয়ে বড় শক্তি।

আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি, নিরাপদ খাদ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এবং ব্যবসার মাধ্যমে মানুষের কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারি।

আমাদের স্বপ্ন বড়, কিন্তু সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে সব শ্রেনী পেশার মানুষ।

আজকের এই ছোট্ট পথচলা একদিন আরও বড় পরিসরে মানুষের সেবায় রূপ নেবে এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলেছি।

এইচ এম সি এল কোম্পানি সেবা হবে সবার জন্য উন্মুক্ত এই প্রত্যাশা অবিরাম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত