ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ৯:৩৯
Link Copied Successfully!

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চাঁদপুর মতলবের

মুফতি মানসুর আহমেদ সাকি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হিসেবে মুফতি মানসুর আহমেদ সাকির নাম ঘোষনা করেন। ২৫ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মুফতী মানসুর আহমেদ সাকি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগিচাপুর গ্রামের মরহুম মাওলানা ফজলুর রহমান পীর সাহেবের কনিষ্ঠ পুত্র।৫ ভাইয়ের মধ্যে তিনি সর্বোকনিষ্ঠ।

বিজ্ঞাপন

তিনি উত্তরা জামিয়াতুস শাহাবা কওমি মাদ্রাসা থেকে দাওরা,আদব,ইফতা বিভাগে অধ্যায়ন করেছেন। এরপর ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সেক্রেটারি জেনারেল যুব আন্দোলন হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চাঁদপুর -২ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করেছেন।

মুফতি মানসুর আহমেদ সাকি বলেন,তিনি দীর্ঘদিন যাবত ইসলামী আন্দোলনের বিভিন্ন সংগঠনের সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় সংগঠন তাকে যোগ্যতার ভিত্তিতে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়।

সংগঠন কে গতিশীল করার লক্ষ্যে সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন মুফতি মানসুর আহমেদ সাকি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ