ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৩:৩১
Link Copied Successfully!

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পর্যটকবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

প্রতিবেদন অনুযায়ী, বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মাহোবার উদ্দেশে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে চলার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে জানালা দিয়ে লাফিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে। সর্বশেষ খবর অনুযায়ী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি নিহতদের স্বজনদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে এক যাত্রী জানান, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজায় শব্দ শুনে ঘুম ভাঙলে চারপাশে মানুষের ভিড় দেখতে পান। কোনো জিনিসপত্র নেওয়ার সুযোগ না থাকায় শুধু ফোনটি সঙ্গে নিয়ে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। তবে ঘন ধোঁয়া ও যাত্রীদের ধাক্কাধাক্কির কারণে বাস থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

ওই যাত্রী আরও জানান, ধোঁয়ায় বাসের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। অনেকেই শ্বাস নিতে পারছিলেন না। তার ধারণা, বাসের পেছনের দিকে থাকা বেশ কয়েকজন যাত্রী সময়মতো বের হতে পারেননি।

এ ঘটনায় বাসে আগুন লাগার প্রকৃত কারণ এবং হতাহতের সংখ্যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা রাজারগাঁও ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ হাজীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ৩ মাসের জেল ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায় জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের