হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ১০:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে মো. আব্দুল হান্নান মিজি (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে মারা যান। মারা যাওয়া যুবক উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিজি বাড়ির আবুল কালামের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বিকালে হান্নান মিজি মাঠ থেকে কৃষি কাজ করে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে বিশ্রাম নেন। এর মধ্যে প্রচণ্ড ব্যাথা অনুভব ও বুমি করা শুরু করলে পরিবারের লোকজন তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, হান্নান মিজি বিলের মাঝে কাজ করেছেন। ওই সময়ে তাকে কিছু একটা কামড় দিয়েছে। তবে তিনি তেমন ব্যাথা অনুভব করেন নি। এরপর বাড়িতে এসে খাওয়া-দাওয়া করার পর তিনি হঠাৎ করে তীব্র ব্যাথা অনুভব ও বুমি করতে শুরু করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পর তাকে ডাক্তার (চিকিৎসক) মৃত বলে ঘোষণা করেন। আমরা সবাই ধারণা করছি যে, বিলের মাঝে তাকে সাপড় কামড় দিয়েছে। তখন তিনি বুঝতে পারেন নি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জহির হোসেন বলেন, সাপেড় কামড়ে হান্নান মিজি মারা গেছেন বলে আমি জানতে পেরেছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই হান্নান মিজি নামের লোকটি মারা গেছেন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা রাজারগাঁও ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ হাজীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ৩ মাসের জেল ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায় জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের জাতিসংঘের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মতলবে নিখোঁজ স্কুলছাত্র রাতুল ১২ ঘণ্টার মধ্যে বান্দরবান থেকে উদ্ধার প্রচার সম্পাদক পদে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র দাখিল মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালকের মৃত্যু চাঁদপুরে ঈদগাহের পাশে মসজিদ ও মক্তব নির্মাণ নিয়ে জটিলতা: সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া