হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ

Reporter
হাজীগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮:৪১
Link Copied Successfully!

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৮ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার আরিফ। সাংগঠনিক সম্পাদক পদে জহির হোসেন নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য মুনাব্বর হোসেন সুমন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সিফাত। সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় অধিবেশনে সদস্যদের মধ্যে সংগঠনের লোগো সংবলিত টি-শার্ট ও কোট পিন বিতরণ করা হয়। পরে সদস্যদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, সংগঠনের আজীবন সদস্য মো. মোস্তফা কামাল (সুমন) ও ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ।

এরপর নতুন কমিটি গঠনের কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় জহিরুল ইসলাম লিটনকে। সদস্যসচিব হন এস এম চিশতি এবং সদস্য হন হাবিবুর রহমান।

মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে তিন সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে নতুন কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞাপন

দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী আহ্বান করা হয়। সভাপতি পদে দুজন প্রার্থী থাকলেও পরে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে খালেকুজ্জামান শামীম সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে খন্দকার আরিফ নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় উপস্থিত সদস্যদের টোকেন পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। এতে জহির হোসেন নির্বাচিত হন।

নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ হাবীব উল্ল্যাহ ও এম আলী মজিব। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রেজাউল করিম নয়ন ও শাখাওয়াত হোসেন শামীম। দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক হুমায়ন কবির এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন নূর মোহাম্মদ পাটওয়ারী।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন, জহিরুল ইসলাম লিটন, এস এম চিশতি, হাবিবুর রহমান, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম সিফাত, মেহেদী হাছান, পাপ্পু মাহমুদ, মোহাম্মদ কামাল হোসেন, জহিরুল ইসলাম জয় ও মুনছুর আহমেদ বিপ্লব।

নতুন কমিটির নেতারা সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা রাজারগাঁও ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ হাজীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ৩ মাসের জেল ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায় জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের জাতিসংঘের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মতলবে নিখোঁজ স্কুলছাত্র রাতুল ১২ ঘণ্টার মধ্যে বান্দরবান থেকে উদ্ধার প্রচার সম্পাদক পদে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র দাখিল মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালকের মৃত্যু চাঁদপুরে ঈদগাহের পাশে মসজিদ ও মক্তব নির্মাণ নিয়ে জটিলতা: সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া