সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত, পরিবারের সন্ধানে বাংলাদেশ দূতাবাস

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬ | ৬:৩০
Link Copied Successfully!

সৌদি আরবের হুফুফ শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ শফিক নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত শফিকের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গজরা গ্রামের রারীকান্দি এলাকায়।

গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকৃত পাসপোর্টের তথ্য অনুযায়ী নিহত ব্যক্তির নাম মোঃ শফিক, পিতা- কলিমুল্লাহ, মাতা- সালমা এবং স্ত্রী- সিফা আক্তার।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে কর্মরত জনাব ফয়সাল জানান, স্ত্রী সিফা আক্তারের পাসপোর্টে দেওয়া মোবাইল নম্বরটি (০১৯২৭৪১৭০৩১) বন্ধ থাকায় নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সৌদি আইন অনুযায়ী অতি দ্রুত মৃত ব্যক্তির পরিবার যোগাযোগ না করলে এবং ওয়ারিশ দাবি না করা হলে মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে। তাই নিহতের পরিবারের সন্ধানে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ সকলের সহযোগিতা কামনা করেছে।

নিহত মোঃ শফিকের মরদেহ গ্রহণের জন্য তার পরিবার বা পরিচিতজনদের দেশ থেকে ১৬১৩৫ নম্বরে অথবা সরাসরি ০০৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে বাংলাদেশ দূতাবাস, রিয়াদে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে এলাকাবাসীর ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে দাম্পত্যের টানাপোড়েন ও প্রতারণার অভিযোগ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল কচুয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর সব পদ স্থগিত সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত পূর্ব বড়কুলবাসীকে এক বন্ধনে আনতে ‘শেকড়বন্ধন ফাউন্ডেশন’ গঠনের উদ্যোগ হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুরের চেয়ারম্যান পদে শাহিদুল ইসলামের প্রার্থীতা ঘোষণা মতলব দক্ষিণে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক বিকাশ চক্রবর্তীর ‘ছারপোকা’ উপন্যাসে সমাজ ও মানুষের অন্তর্জগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর কাল, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২ ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার শাহরাস্তিতে ভাবীকে নিয়ে উধাও এনসিপির নেতা ১৫১ জনের মিড-ডে মিলের খাবার পেলেও শিক্ষার্থী মাত্র ৭৫, বাকি খাবারের তথ্য গোপন প্রধান শিক্ষকের