
হাজীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়ির পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুন মোল্লার ছেলে আব্দুস সামাদ (৫) পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায় ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু সামাদ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।


শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


























