গেন্ডারি চুরির অপবাদে ৭ বছরের শিশুকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২৬ | ৩:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে গেন্ডারি (আখ) চুরির মিথ্যা অপবাদ দিয়ে ৭ বছরের এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের ফজর আলী গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী শিশুর নাম সাকিব (৭)। সে কড়ৈতলী গ্রামের জয়নাল গাজীর ছেলে।

বিজ্ঞাপন

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মাদ্রাসা ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল সাকিব। পথিমধ্যে তার সাথে থাকা কয়েকজন শিশু স্থানীয় সুলতান মিয়ার গেন্ডারি ক্ষেতে প্রবেশ করে। তবে সাকিবের পরিবারের দাবি, সাকিব ওই ক্ষেতে ঢোকেনি। কিন্তু ক্ষেতের মালিক সুলতান সেখানে এসে সাকিবকেই গেন্ডারি চুরির অপবাদ দেন এবং ভয়ভীতি দেখিয়ে বেদম মারধর শুরু করেন। একপর্যায়ে নারকেলের পাতার শক্ত গুনা (শিরা) দিয়ে সাকিবের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

​শিশুটির আত্মচিৎকারে ফাহিমা নামে স্থানীয় এক কিশোরী বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। সাকিবের মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান এবং পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সাকিবকে উদ্ধার করা হয়।

​গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক এক্স-রে করার পর শিশুটির হাত ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে পরিবার।

বিজ্ঞাপন

​এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

​তবে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সুলতানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা