
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, যোগ দেবেন তারেক রহমান
Link Copied Successfully!


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে দলটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন। দলীয় সূত্র জানিয়েছে, অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


এর আগে গত ৩০ আগস্ট দলের ভারপ্রাপ্ত মহাসচিব এ কর্মসূচির ঘোষণা দেন।



























