জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২, ২০২৬ | ১১:৪০
Link Copied Successfully!

দেশব্যাপী সংকট ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ কার্যত অচল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার আহ্বায়ক মাহবুব আলম।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর এনসিপির আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলম বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। জনগণ অতিষ্ঠ হয়ে পড়লে দেশের দায়িত্ব নিতে তরুণদের প্রস্তুত থাকতে হবে।

বিজ্ঞাপন

সভায় এনসিপিতে যোগ দেওয়া ১২ তরুণকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

ছেংগারচর পৌর এনসিপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম অজয়ের সভাপতিত্বে এবং উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুব শক্তির সদস্য সচিব সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক হযরত আলী নিরবসহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবরা।

এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলের নেতাকর্মীদের হুমকি ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন