৭ মাসে নিখোঁজ ১৫ হাজার শিশুর ৮৭ শতাংশই উদ্ধার: পুলিশ

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ | ৯:২৩
Link Copied Successfully!

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন থানা থেকে নিখোঁজ হওয়া ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের বার্তায় জানানো হয়, নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে প্রায় ৮৭ শতাংশকেই উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, সম্প্রতি গণমাধ্যমে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর প্রকাশিত হলে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। কারণ এসব প্রতিবেদনে কতজন উদ্ধার হয়েছে সেই বিষয়টি অনুপস্থিত ছিল।

পুলিশের যাচাই-বাছাইকৃত তথ্যমতে, ০ থেকে ৯ বছর বয়সী নিখোঁজ ৪৭৪ শিশুর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ ৬৮ জন। অন্য দিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ১৫ হাজার ২৪৩টি জিডির মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে নিখোঁজ তালিকায় রয়েছে ২ হাজার ৩৮ জন শিশু-কিশোর।

বিজ্ঞাপন

পুলিশের বিশ্লেষণ অনুযায়ী, ছোট শিশুরা সাধারণত পথ ভুলে কিংবা ঠিকানা বলতে না পেরে হারিয়ে যায়। আর কিশোর-কিশোরীদের ক্ষেত্রে পড়াশোনার চাপ, অভিমান, স্বাধীন জীবনযাপনের ইচ্ছা, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের প্রভাব এবং পারিবারিক কলহের কারণে ঘর ছাড়ার প্রবণতা বেশি দেখা যায়।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, অনলাইনে জিডি সুবিধা সহজ হওয়ায় যেকোনো নিখোঁজের তথ্য দ্রুত নথিভুক্ত হচ্ছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করেছে। বাকি নিখোঁজ শিশুদের উদ্ধারেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা