
হাজীগঞ্জের মিজান কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ, পরিবারের আকুল আবেদন
Link Copied Successfully!


মানসিকভাবে অসুস্থ ৪৬ বছর বয়সী মিজান গত মঙ্গলবার রাত ৯টা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হন।
নিখোঁজ মিজানের স্থায়ী ঠিকানা হাজীগঞ্জের মেনাপুরে। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজছেন। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মিজান মানসিকভাবে অসুস্থ থাকায় একা পথ চলতে পারেন না। তাকে পাওয়া নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও শঙ্কিত। এবিষয়ে তারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।


কোনো সহৃদয় ব্যক্তি যদি মিজানের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ:
01325-163597
01820-049666
নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি।


























