
রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে যোগদান
Link Copied Successfully!


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা বিএনপির র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ১ সেপ্টেম্বর হাজীগঞ্জের উপজেলা বিএনপির আয়োজিত বিশাল র্যালিতে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে ইউনিয়নের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিশাল বহর নিয়ে র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
র্যালীতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, সদস্য মোঃ রফিকুল ইসলাম রনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান কাজী, কৃষক দলের সভাপতি মোঃ খায়রুজ্জামান মাষ্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির মোল্লা সহ উপস্থিত ছিলেন।




























