শাহরাস্তিতে রাতে ঘোরাফেরায় ৫ শিক্ষার্থী ও ৩ পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৪, ২০২৬ | ১১:২২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচ কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযান চালিয়ে আদালতের সিআর (CR) পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​রোববার (২৩ আগস্ট) রাতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মেহের স্টেশন এলাকায় অভিযান চালান। এ সময় রাতে কোনো কারণ ছাড়াই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়।
​আটককৃতরা হলেন—মো. হোসাইন রূপক (২২), আজমীর হোসাইন (২১), মো. ফরহাদ হোসেন (২১), আবু বক্কর সিদ্দিক ফাহিম (১৯) এবং মিরাজ হোসেন (২১)।
​পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থীরা রাতে মেহের স্টেশন এলাকায় অবস্থানের কোনো সন্তোষজনক বা বৈধ কারণ দেখাতে পারেননি। পরবর্তীতে তাদের অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়। পরিবারের সদস্যরা ভবিষ্যতে তাদের রাতে এ ধরনের অযাচিত ঘোরাফেরা থেকে বিরত রাখার মুচলেকা ও আশ্বাস দিলে, থানায় কোনো রেকর্ড বা সিডিএমএস (CDMS)-এ বিরূপ তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

​পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার:
এদিকে রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহরাস্তি পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। অভিযানে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সেনগাঁও এলাকার রমজান আলী মেম্বার বাড়ি থেকে কুলছুমা আক্তার ও তার মেয়ে আয়েশা আক্তার সুমিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সিআর-২৬৩/২৫ (শাহরাস্তি) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
​এছাড়া উপজেলার দেবকরা এলাকার বেপারী বাড়ি থেকে মো. ইউসুফ (৪০) নামের আরও এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিআর-২৩০/২৬ (শাহরাস্তি) মামলা রয়েছে।
​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কুলছুমা আক্তার ও আয়েশা আক্তার সুমিকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং মো. ইউসুফকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

​এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কিশোর ও তরুণদের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে রাতে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা