চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ১১:০৪
Link Copied Successfully!

নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এইচ এম ফেরদৌস নুর (কাউসার) চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন। গত ২৫ জুলাই তিনি সহকারী অধ্যাপক হিসেবে চাঁদপুর মেডিকেল কলেজে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এর পূর্বে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত থাকাবস্থায় পদোন্নতি পেয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করেন।

চিকিৎসাসেবা, গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ডা. ফেরদৌস নুর ২০০৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালের ১ জুলাই চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

বিজ্ঞাপন

এরপর ২০১১ সালে তিনি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। উচ্চতর পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে ২০১২ সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এফসিপিএস প্রশিক্ষণের জন্য সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে এফসিপিএস কোর্স সম্পন্ন করার অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি ঢাকা তেজগাঁও জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ২০২১ সালে তিনি পুনরায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ২০২২ সালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ নাক, কান ও গলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভের পর গত ২৫ জুলাই চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

এছাড়া তিনি সরকারি টিউটির বাহিরে দীর্ঘদিন ধরে পূর্বের ন্যায় চাঁদপুর ফ্যামিলি কেয়ার প্রাইভেট হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন।

বিজ্ঞাপন

ব্যক্তিজীবনে ডা. এ এইচ এম ফেরদৌস নুর চাঁদপুর শহরের নতুন বাজার উকিলপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মরহুম মো. আবুল হাশেম এবং মাতা ফেরদৌস আক্তার। তিনি বিবাহিত। তার স্ত্রী ডা. ইসরাত জাহানও বর্তমানে চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুরের যোগদানে নাক, কান ও গলা বিভাগের চিকিৎসাসেবা ও একাডেমিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তার নতুন কর্মস্থলে যোগদানে সহকর্মী, শুভানুধ্যায়ী ও চাঁদপুরের চিকিৎসা মহল তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সফলতা কামনা করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা