শাহরাস্তিতে মোবাইলে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৭, ২০২৬ | ২:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, রোববার রাতে পৌরসভার সোনাপুর গ্রামের শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে সেতুর ওপর অভিযান চালানো হয়। এ সময় মুঠোফোনে অনলাইন জুয়া খেলা অবস্থায় সোনাপুর দিঘীর পাড় এলাকার সোহেল মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২০), মসজিদ বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামীম (৩০) এবং চৌকিদার বাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে পারভেজ হোসেন শুভকে (২০) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার সকালে তাদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘তিনজনকে মোবাইল ফোনে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার শাহরাস্তিতে মোবাইলে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৩ চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদক মামলা মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ উদ্ধোধন বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে নথিপত্র, বেহাল হাজীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মতলবে কিন্ডারগার্টেনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ফরিদগঞ্জে গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার রিফিল: ফরিদগঞ্জে জে.কে এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা কচুয়ায় ক্লুলেস চুরির মামলার রহস্য উদঘাটন, স্বর্ণালঙ্কার উদ্ধার শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়ায় মাছের পোনা অবমুক্ত চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার জেলার শ্রেষ্ঠ কার্প জাতীয় পোনামাছ উৎপাদনকারীর পুরস্কার পেলেন হাজীগঞ্জের ইমাম হোসেন ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১ হাজীগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন মতলব উত্তরে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা ঐতিহাসিক জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত