নির্বাচনে উপজেলা ও পৌরসভা বিএনপির সংবাদ সম্মেলন, বিএনপি’র পক্ষ থেকে কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হয়নি

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৬ | ১১:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে বিএনপির দলীয় সমর্থন নিয়ে যে বিভ্রান্তি ও আলোচনা সৃষ্টি হয়েছে,তা পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়েছেন,ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হয়নি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির,সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের নিজস্ব একটি সংগঠন। এই সংগঠনের নির্বাচনে ব্যবসায়ীরাই তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করবেন। বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন কিংবা দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা, সততা, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার সক্ষমতা বিবেচনা করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কোনো প্রার্থী বিএনপির দলীয় সমর্থন পেয়েছেন—এমন প্রচারণা চালিয়ে ব্যবসায়ী ভোটারদের বিভ্রান্ত না করার জন্যও নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিএনপি নেতারা বলেন,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই এ নির্বাচনে ব্যবসায়ীদের মতামত ও ভোটাধিকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন,বিএনপির নাম ব্যবহার করে কোনো প্রার্থীকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে প্রচার করা হলে তা দলের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি না হয়,সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ পুনরায় ঘোষণা করেন,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হয়নি। ব্যবসায়ীরাই তাদের ভোটের মাধ্যমে নিজেদের নেতৃত্ব নির্বাচিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু পাটওয়ারী, উপজেলা বিএনপির সদস্য মমিন বেপারি, পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কিরন তালুকদার, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, মিজানুর রহমান সেলিম, বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন খান এবং পৌরসভা ছাত্রদলের দ্বীন ইসলাম টগরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ