
মতলব দক্ষিণে স্কুলের পাশে বাড়িতে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর ও জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে মতলব দক্ষিণে একটি প্রি-ক্যাডেট স্কুলের পাশের বাড়ি থেকে ১০১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন নয়াকান্দি গ্রামের পল্লিমা প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসামি মো: নবীর হোসেন (৪১) এর নিজ দখলীয় দক্ষিণ দুয়ারী টিনের চালা ও টিনের ছাউনিযুক্ত দুই কক্ষ বিশিষ্ট দোচালা বসতঘরের পূর্ব পাশের শয়নকক্ষ তল্লাশি করা হয়।
গ্রেফতারকৃত মো: নবীর হোসেন (৪১)
পিতা: মৃত মো: মফিজ খাঁ
মাতা: মৃত মোসা: আয়েশা খাতুন, সাং- নায়েরগাঁও, নয়াকান্দি, পল্লিমা প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন নবীরের বাড়ী, ০২ নং ওয়ার্ড, ০২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর।


অভিযানে তার কাছ থেকে জব্দ করা হয়:
১০১ পিস ইয়াবা ট্যাবলেট – স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে সংরক্ষিত। ট্যাবলেটগুলোতে মিথাইল অ্যামফিটামিন পাওয়া গেছে।
১টি মোবাইল ফোন – Infinix Hot 50 Pro+ মডেলের টাচ মোবাইল। এটি মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারনির ১০(ক)/২৬(১) ধারায় মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী: মো: সোহেল রানা, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জানায়, স্কুল-কলেজ এলাকায় মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




























