শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ আগস্ট ২০, ২০২৬ | ১১:০৭
Link Copied Successfully!

তরুণ ও ছাত্রসমাজকে খেলামুখী করে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বাসারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মনির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন মিজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ ইবনে হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মেহেদী হাসান মঞ্জু এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন মিয়াজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ মিয়াজী এবং সাবেক উপজেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আহসান হাবীবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

এসময় উদ্বোধনী খেলায় ২নং ওয়ার্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ৭নং ওয়ার্ড উত্তর লক্ষ্মীপুর একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। পরে প্রধান অতিথি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করলে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ চরমে মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০ হাজীগঞ্জের ১৩নং অলিপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭নং ওয়ার্ডে সিংহ প্রতীকে লড়ছেন আবদুল হান্নান খেলাধুলাই পারে সমাজ কে মাদকমুক্ত করতে : মোস্তফা মিয়াজী হাজীগঞ্জের বাকিলায় পুলিশের উদ্যোগে মাদক বিরোধী ‌র‍্যালী মতলবের নারায়ণপুরে মাদকবিরোধী র‍্যালি ও সভা অনুষ্ঠিত মকিমাবাদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন মেয়র প্রার্থী টিটু দুই বছর দেশে বিদেশে চিকিৎসার পরোও কেটে ফেলতে হচ্ছে গুলিবিদ্ধ জুলাই যুদ্ধো রাজারগাঁওয়ের নাবিলের পা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে বালতি মার্কায় দোয়া ও সমর্থন চাইলেন ৭ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী সোহেল হোসেন দেশে পৌঁছালো সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা হাজীগঞ্জের কৃতি সন্তান জুম্মানের ইউএস আর্মিতে যোগদান মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস খাদে, হতাহতের খবর নেই মেঘ বিস্ফোরণে প্রবল বৃষ্টি, ডুবে গেছে নিচু এলাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত চাঁদপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ফরিদগঞ্জে নিখোঁজের ৩০ ঘন্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর