হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ২০, ২০২৬ | ৮:৩৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু।

বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপে গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু বলেন, “আমি অ্যাডভোকেট ওমর ফারুক টিটু। হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধেররা খান বাড়ি আমার বাড়ি। আমি আপনাদেরই প্রতিবেশী। বর্তমানে আইন পেশার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছি। আমি যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমি আজ আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এসেছি। প্রতিবেশীরা সবসময় একে অপরের বিপদে-আপদে এগিয়ে আসে। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর দায়িত্ব ও অধিকার রয়েছে। মনসা পূজা আপনাদের একটি বার্ষিক ধর্মীয় উৎসব। এছাড়াও দুর্গাপূজা, লক্ষ্মীপূজাসহ বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে যাই।”

অ্যাডভোকেট টিটু আরও বলেন, “আমরা যারা রাজনীতি ও সমাজনীতি করি, আমাদের মূল লক্ষ্য মানুষের পাশে থেকে কাজ করা। আসন্ন পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছি। নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, পূজা মণ্ডপের সভাপতি আশিক সাহা, সাধারণ সম্পাদক তারেক সাহা, কোষাধ্যক্ষ শুভ সাহা, সাবেক সভাপতি জীবন কৃষ্ণ সাহা এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র সাহা।

এছাড়াও পূজা মণ্ডপের ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা