
হাজীগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ বিল্লাল গ্রেপ্তার


চাঁদপুরের হাজীগঞ্জে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটে হাজীগঞ্জ থানাধীন ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নের হাটিলা সাকিন এলাকায় আমিরের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন হাড়িয়াইন (বেপারী বাড়ি) এলাকার মৃত ফজলুল হকের ছেলে।


পুলিশ জানায়, হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন বিল্লাল হোসেনকে আটক করে তার দখল থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৮ আগস্ট হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২২।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার (১৮ আগস্ট) যথাসময়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

























