পূবালী ব্যাংক হাজীগঞ্জ শাখায় ক্যাশলেস লেনদেন কর্মসূচীর উদ্বোধন

Default User
নিজস্ব সংবাতদাতা
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৬ | ৩:৪৩
Link Copied Successfully!

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই শ্লোগানে চাঁদপুরে পূবালী ব্যাংক হাজীগঞ্জ শাখায় ক্যাশলেস লেনদেন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে গতিশীল, জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বর্ণাঢ্য র‌্যালি, ফিতা কেটে ইউআর কোড উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চলের প্রধান মো. মাইনুল ইসলাম বলেন, পূবালী ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে। এজন্য মাঠপর্যায়ে গিয়ে গ্রাহক ও সাধারণ মানুষকে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের বিষয়ে উদ্বুদ্ধ করে ডিজিটাল লেনদেন শক্তিশালী করে।

তিনি বলেন, বলেন, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ লেনদেন এবং পূবালী ব্যাংকের অবস্থান তুলে ধরে বিশদ আলোচনা করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, পূবালী ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ধুর্যটি প্রসাদ ভট্টাচার্য, গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, হাসান মাহমুদ, আব্দুল কাদের, আলআমিন মজুমদার।

সভায় স্বাগত ও সভাপতির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ শাখা প্রধান মাশরুর হাসান ভুঁইয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ব্যাংকের ক্যাশ ইনচার্জ মোহাম্মদ আরিফ উল্যাহ্। শাখা পরিচালন ব্যবস্থাপক কাউছার হামিদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা