পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২৪ | ৮:৩৬
Link Copied Successfully!

তরুণদের জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি পাবজি মোবাইলের সাথে একটি যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে। এই উদ্যোগের ফলে ইনফিনিক্স পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২৪ (২০২৪ পিএমজিসি) ফাইনালের অফিসিয়াল গেমিং ফোনের মর্যাদা পেয়েছে। এই উদ্যোগকে ইনফিনিক্স তাদের ব্র্যান্ড জার্নিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। এটি গ্লোবাল গেমিং ইকোসিস্টেমকে সমর্থনে তাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ বলেও জানিয়েছে প্রযুক্তি ব্র্যান্ডটি।

২০২৪ পিএমজিসি গ্লোবাল মোবাইল গেমিং টুর্নামেন্টটি ৪৮টি এলিট টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। গ্র্যান্ড ফাইনাল আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ২০২৪ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে। ৩০ লাখ ডলার পুরস্কার ও গ্লোবাল ইস্পোর্টস তারকাদের প্রতিযোগিতায় এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতামূলক গেমিংয়ের সর্বোচ্চ স্তর।

ইনফিনিক্স-এর জেনারেল ম্যানেজার টনি ঝাও বলেন, ‘পিএমজিসির অফিসিয়াল গেমিং ফোন হওয়ার মাধ্যমে আমরা আমাদের গেমারদের ক্ষমতায়নের বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। জিটি ২০ প্রো স্মার্টফোনটি মোবাইল গেমিং প্রযুক্তিকে আরও উন্নত করার ও গেমারদের জন্য একটি অসাধারণ গেমিং অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতিকে প্রকাশ করে।’

বিজ্ঞাপন

এই স্পন্সরশিপের মূলে রয়েছে ২০২৪ পিএমজিসি-এর অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো। স্মার্টফোনটি প্রতিযোগিতামূলক গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে একটি উজ্জ্বল ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট যা আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল উপস্থাপন করে। শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আলটিমেট চিপসেটের মাধ্যমে এটি সহজ মাল্টিটাস্কিং ও ইনটেন্স গেমপ্লে নিশ্চিত করে। জিটি ২০ প্রো-তে রয়েছে একটি ডেডিকেটেড ইস্পোর্টস মোড ও দীর্ঘ সময় ধরে খেলার জন্য ইনোভেটিভ কুলিং ফ্যান।

২০২৪ পিএমজিসি প্রতিযোগিতার স্পিরিটকে সম্মান জানিয়ে ইনফিনিক্স এমভিপি অ্যাওয়ার্ড ও ২০২৪ পিএমজিসি অ্যাওয়ার্ড চালু করেছে। ২০২৪ পিএমজিসি এমভিপি পাবজি মোবাইলের ম্যাচ পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি পাবজি মোবাইল দ্বারা নির্বাচিত হবে। বিজয়ীরা গ্র্যান্ড ফাইনালের জন্য লন্ডনে অল-এক্সপেন্সেস-পেইড ট্রিপের সুযোগ পাবেন।

পিএমজিসি টুর্নামেন্টকে সমর্থন করার পাশাপাশি ইনফিনিক্স ‘জার্নি অফ ইউনিটি টাইটানস’-এর মতো উদ্যোগের মাধ্যমে গেমারদের অনুপ্রাণিত করছে। এই উদ্যোগ গেমারদের গেমিং সম্পর্কিত আবেগ, অধ্যবসায় ও সাফল্যের গল্প বলে থাকে।

বিজ্ঞাপন

পাবজি মোবাইলের সাথে ইনফিনিক্স-এর অংশীদারিত্ব ইস্পোর্টসে উদ্ভাবনের ক্ষেত্রে ইনফিনিক্স-এর  অবস্থান আরও শক্ত করবে। গেমারদের স্বপ্ন পূরণে ও অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহে ইনফিনিক্স গ্লোবাল প্ল্যাটফর্ম ও বাংলাদেশে সব জায়গাতেই গেমারদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ