চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জয়নাল গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২৫ | ৯:১৩
Link Copied Successfully!
নাশকতায় জড়িত থাকায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এস এম জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারী থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
এস.এম. জয়নাল আবেদীন শহরের আদালত পাড়ার বাসিন্দা এবং তিনি মেট্রো বেকারী নামে খাবার তৈরী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী।
থানা পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। যে কারণে থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল ও সঙ্গীয় ফোর্স তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য রয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার