
হাজীগঞ্জে মোহাম্মদপুর প্রিমিয়ার লীগ শট রাউন্ডরি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার মোহাম্মদপুর গ্রামে প্রিমিয়ার লীগ শট রাউন্ডরি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বিশিষ্ট সমাজ সেবক নাজির আহম্মদ চৌধুরী টেলিকনফারন্সের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বিকাল থেকে রাত আটটা পর্যন্ত টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয়।


রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট রাজনীতিবিদ হাবীব উল্লাহ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী সুলতান মাহমুদ, টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিল্লাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও মোহাম্মদপুর পূর্ব পাড়া দরবার শরীফের সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন, কবির হোসেন বেপারি, মোরশেদ আলম প্রমূখ। জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মো: মহাসিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পরিচালক আবদুল মুকিব টিটু,।
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মকবুল আহম্মেদ সাহেব।
সবশেষে বিজয়ী দলদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
টুর্নামেন্টের আলোচনা সভায় ভক্তরা বলেন, মাদক মুক্ত, ইভটিজিংমুক্ত ও একটি সুন্দর সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা থাকবে। সেই ক্ষেত্রে খেলাধুলায় যুবকরা মনোনিবেশ করলে সন্ত্রাস চাঁদাবাজ মাদকসহ বিভিন্ন অপরাধ কমে আসবে।
তাই একটি সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের আলোচনা থেকে সকলকে খেলাধুলার দিকে মনোনিবেশ করে মাদক ইভটিজিংসহ নানা উপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।








