শাহরাস্তিতে কৃষকের জমি কেটে এক পরিবারের জন্য রাস্তা করলেন চেয়ারম্যান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৭, ২০২৪ | ৬:০২
Link Copied Successfully!

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কেটে এক পরিবারের জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে প্রায় ১হাজার ফুটের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ।

 

রবিবার বিকালে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী বাজারে দক্ষিণ পাশে পূর্ব মাঠে দীর্ঘ এই রাস্তা’টি একটি পরিবারের জন্য নির্মাণ করা হয়।

বিজ্ঞাপন

 

গেলো উপজেলা নির্বাচন কালীন সময়ে যখন সবাই ব্যাস্ত ঠিক তখনই একদিন একরাতে ব্যাকু দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ করে। কাবিখার বরাদ্দকৃত কাজটি ২৮জন শ্রমিক দিয়ে ৪০দিনের মধ্যে কাজটি শেষ করার কথা থাকলেও মাত্র একরাতে সুবিধাভোগী ফারুকের ব্যাকু দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ করেন। আর নিষিদ্ধ ব্যাকু দিয়ে মাটি কাটায় পাশে থাকা কৃষি জমিগুলোর ভাঙ্গনের কারনে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।

 

বিজ্ঞাপন

এ বিষয়ে ভুক্তভোগী জাহিদ বিন ইসলাম অভিযোগ করে বলেন, তাদের জানামতে রাস্তা ৫’শ ফুট হওয়ার কথা কিন্তু তিনি কিভাবে প্রায় ১হাজার ফুটের রাস্তা নির্মাণ করেন কৃষকদের ক্ষতি করে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ শফিউল্লাহ বলেন, এখানে রাস্তা নির্মাণ হবে তা আমাদের জানানো হয় নি। কিভাবে এ রাস্তা নির্মাণ করেছে একরাতে বিষয়টি জানা নেই।

 

স্থানীয় বাসিন্দা হাসান আহমেদ বলেন, একটি পরিবারকে সুবিধা দিতে গিয়ে কৃষকদের ক্ষতি করে এ রাস্তাটি নির্মাণ করে। এমন অপত্যাশিত ঘটনার সুবিচার প্রত্যাশা করেন এলাকাবাসী।

 

এদিকে মুঠোফোনে কথা হয় অভিযুক্ত রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু এক প্রশ্নের জবাবে বলেন, এই রাস্তাটি কতটুকু হয়েছে তা জানা নেই। তবে কাগজ দেখে জানানোর কথা থাকলে তিনি আর যোগাযোগ করেনি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা