চাঁদপুরে বৃষ্টির পানিতে বেড়েছে জলাবদ্ধতা ও দুর্ভোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪ | ১:২৮
Link Copied Successfully!
টানা দুই দিনের বৃষ্টিতে চাঁদপুরের কয়েকটি উপজেলায় বেড়েছে জলাবদ্ধতা। এতে বন্যা কবলিত শাহরাস্তি, হাজীগঞ্জ ও জলাবদ্ধতার শিকার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের বেড়েছে দুর্ভোগ। দুইদিন ধরে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রাবাহী ছোট নৌ-যান চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। স্বাভাবিক রয়েছে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ চলাচল। তবে যাত্রী অনেক কম।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, রোববার সকাল ৯ টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শাহরাস্তি উপজেলার বাসিন্দা মাঈনুল ইসলাম কাজল জানান, বন্যায় কবলিত এই উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। এখন আবার টানা দুই দিন বৃষ্টিপাত। উপজেলায় এখনো ৫ শতাধিক মানুষ গবাদিপশু নিয়ে রয়েছেন আশ্রয়কেন্দ্রে আছেন।  নবাগত জেলা প্রশাসক বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। বৃষ্টিতে আবারও পনিবন্দি কয়েক হাজার মানুষ।
ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা জাকির হোসেন সৈকত বলেন, ফরিদগঞ্জ উপজেলায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ী ফিরলেও আবারও জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে। পানিবাহিত রোগে হাসপাতালে ছুটছেন কেউ কেউ।  বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছে হকার, কিরশা চালক ও শ্রমিকরা।
সদরের অটোরিকশা চালক নুরুল ইসলাম বলেন, সকালে ভাড়া নিয়ে রামপুর ইউনিয়নের রাড়িচর এসেছি। এখন বৃষ্টির কারণে কোন দিকে যেতে পারছি না। অনেক অটোরিকশা চালক বৃষ্টির কারণে ঘর থেকেও বের হতে পারছে না।
সদরের বাগাদি ইউনিয়নের বাসিন্দা আলম মিয়া বলেন, চাঁদপুর সেচ প্রকল্প এলাকায় এর আগের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিছুদিন বৃষ্টি কম থাকায় পানি বাড়ি ঘর থেকে নেমে যায়। এখন আবার পূর্বের অবস্থা তৈরী হচ্ছে। আগের বার ফসল ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে।
শহরের পুরাণ বাজার বাণিজ্যিক এলাকার বাসিন্দা মাহমুদুল আহসান বলেন, সকাল থেকে মুষলধারে বৃষ্টি। দুপুর হলেও অনেকেই ঘর থেকে বের হতে পারছে না। টানা বৃষ্টিতে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। সড়কও অনেকটা ফাঁকা। রিকশা ও অটোবাইকের সংখ্যা খুবই কম।
চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-১ ও  ২ এর কর্তৃপক্ষ বলছেন, জেলায় প্রায় আট লাখ গ্রাহকের জন্য ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেই তুলনায় মিলছে ৮ে০ থেকে ১০০ মেগাওয়াট। গত এক সপ্তাহ ধরে চাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় চাহিদার মেটাতে পারছেন না পল্লী বিদ্যুৎ সমিতির। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ থাকে ৭-৮ঘন্টা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা