চাঁদপুরে আর্ন্তজাতিক গণতন্ত্র দিবসে ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমানের পথসভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪ | ১:১০
Link Copied Successfully!
বৃষ্টি উপক্ষো করে আর্ন্তজাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  দুপুরে র‌্যালীটি কচুয়ার বায়েকমোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাচার বাজারে গিয়ে শেষ হয়।

ওই সময় বক্তৃতা রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান।  তিনি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সকল গণতন্ত্রকর্মীদের শুভেচ্ছা বিনিময় করেন।

পথসভায় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদের আন্দোলনে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। ১৭ বছর পর এখন আমাদের কথা বলার সুযোগ হয়েছে। নেতা হতে আসিনি, আপনাদের সেবা করতে এসেছি। কচুয়ার মাটি বিএনপির ঘাঁটি। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

 

তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এতোদিন আমরা মুখ খুলে কথা বলতে পারিনি, আজ আমাদের স্বাধীন ভাবে কথা বলার সুযোগ হয়েছে। আগামীতে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করব। তবে কচুয়ার সন্তান হিসেবে এলাকার মানুষের পাশে থাকতে চান তিনি।
র‌্যালী ও পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা