রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে ১ কোটিরও বেশি মুসল্লি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৪ | ২:৫৭
Link Copied Successfully!

পবিত্র রমজান মাস চলছে। এই মাসের প্রথম ১০ দিনে সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত পবিত্র মসজিদে নববীতে ১ কোটিরও বেশি মুসল্লি পরিদর্শন করেছেন।

এছাড়া একই সময়ে প্রায় সাড়ে সাত লাখ মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করে সালাম পেশ করেছেন। রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের প্রথম ১০ দিনে এক কোটিরও বেশি মুসল্লি পবিত্র মসজিদে নববীতে ভিড় করেছেন বলে জানিয়েছে দ্য জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য গ্রান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স মস্ক।

বিজ্ঞাপন

এসময় সকল মুসল্লির সুবিধার্থে মসৃণ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সবাইকে উচ্চ মানের পরিষেবা প্রদান করেছে পবিত্র এই মসজিদটি।

কর্তৃপক্ষের জারি করা পরিসংখ্যান থেকে জানা গেছে, রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন ইবাদতকারী ও দর্শনার্থীকে স্বাগত জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি পরিসংখ্যান অনুসারে, একই সময় সীমায় ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করেছেন।

নিজেদের সাংগঠনিক পদ্ধতিতে মসৃণভাবে ভিড় ব্যবস্থাপনার পাশাপাশি পুরুষ ও নারীদের উভয়ের জন্য পরিদর্শনের সময়সূচী নিশ্চিত করে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২৬ হাজার ৯১০ জন বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তি গত সপ্তাহে তাদের দেওয়া পরিষেবাগুলো থেকে উপকৃত হয়েছেন।

এছাড়া গন্তব্যে পৌঁছাতে কর্তৃপক্ষের বিভিন্ন নির্দেশিকা পরিষেবাগুলো ব্যবহার করে উপকৃত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯৩ জন।

একই সময়ে মসজিদ কর্তৃপক্ষ ১ লাখ ৯৫ হাজার ৮০০ বোতল জমজমের পানি বিতরণ করেছে এবং মসজিদের মধ্যে নির্দিষ্ট এলাকায় রোজাদারদের জন্য ২৯ লাখ ৮ হাজার ৫৩০টি ইফতার সরবরাহ করেছে বলেও জানানো হয়েছে।

হআই/নি

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ