
কুমিল্লায় ১৪ কেজি গাঁজা’সহ শাহ আলম গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লায় জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকায় ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা
করে ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বারপাড়া গ্রামের মৃত শেখ ফরিদের ছেলে শাহ আলম (৪০)।
র্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








