রোটারি বর্ষবরণে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter
কুমিল্লা প্রতিনিধি
আপডেটঃ জুলাই ১, ২০২৬ | ৭:৫১
Link Copied Successfully!

নতুন রোটারি বর্ষ ২০২৬-২০২৭-কে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রোটারি ক্লাব অব কুমিল্লার উদ্যোগে মঙ্গলবার জগন্নাথপুর রোটারি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় রোটারিয়ানরা নিজ হাতে চারা রোপণ করে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. পিপি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, রোটারি ক্লাব অব কুমিল্লার সভাপতি রোটা. জীবন কৃষ্ণ চক্রবর্তী, রোটা. পিপি ডা. ছৈয়দ জুলফিকার হায়দার, রোটা. পিপি মোহাম্মদ ইকবাল আমিন, রোটা. অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার, রোটা. মোহাম্মদ জহিরুল ইসলাম, রোটা. অ্যাডভোকেট আব্দুল কাদের তাহের এবং রোটা. মোহাম্মদ আব্দুল মান্নান।
বক্তারা বলেন- জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ।

বিজ্ঞাপন

একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামাজিক আন্দোলনে পরিণত করে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, রোটারি ইন্টারন্যাশনালের মানবসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণও এখন অন্যতম অগ্রাধিকার। নতুন রোটারি বর্ষের শুরুতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ের প্রতীক।

অনুষ্ঠান শেষে রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ