POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১৪ কেজি গাঁজা’সহ শাহ আলম গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ | সময়: ৪:৩৬ অপরাহ্ণ

কুমিল্লায় জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকায় ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা
করে ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বারপাড়া গ্রামের মৃত শেখ ফরিদের ছেলে শাহ আলম (৪০)।

র‌্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন