মক্কা-মদিনায় বন্ধ হলো তিন শতাধিক হোটেল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৪ | ৬:৫১
Link Copied Successfully!
পবিত্র শহর মক্কা ও মদিনায় ৩৩০টি হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব। অনিয়মের অভিযোগে দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রণালয় এসব হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত মক্কা ও মদিনায় আইন লঙ্ঘনের অভিযোগে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সেবার মান উন্নত করতেও পদক্ষেপ নিয়েছে দেশটি।
অন্যদিকে, মদিনায় ১ হাজার ২০০টি আইন লঙ্ঘন ঘটেছে। এছাড়া লাইসেন্সে সংক্রান্ত জটিলতার কারণে ৫০টি পর্যটন সুবিধা সংক্রান্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হয়েছে।
মন্ত্রণালয় দেশটিতে পর্যটন সেবাখাতকে বিধি ও নিয়ম মেনে এবং মান বজায় রাখতে সেবা প্রদানের আহ্বান জানিয়েছে।
‘আমাদের আতিথেয়তা আমাদের অগ্রাধিকার’এই স্লোগানকে সামনে রেখে সৌদির পর্যটন মন্ত্রণালয় নিজেদের এ খাতকে এগিয়ে নিতে এবং সেবার মান উন্নত করতে কাজ করে যাচ্ছে।
২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন পর্যটক আনার লক্ষ্যমাত্রা নিয়েছে সৌদি আরব। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। হজের মৌসুমে দেশটির আর্থিক খাতের বড় একটি অংশ আসে হাজিদের কাছ থেকে। এছাড়া বছরব্যাপী ওমরাহযাত্রীদের থেকে পাওয়া রাজস্বও দেশটির অর্থনীতির অন্যতম বড় খাত।
সূত্র: সময় টিভি
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ