
নয় কেজি গাঁজা’সহ কুমিল্লার বাবু গ্রেফতার
Link Copied Successfully!


র্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকা থেকে ৯ কেজি গাঁজা’সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৪ জানুয়ারী দুপুরে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০৯ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনীপাড়া গ্রামের পেয়ার মিয়া এর ছেলে মোঃ নাছির হোসেন @বাবু (২৫)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








