POPULAR BD NEWS
Popular BD News Logo

নয় কেজি গাঁজা’সহ কুমিল্লার বাবু গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ | সময়: ১:২৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকা থেকে ৯ কেজি গাঁজা’সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ৪ জানুয়ারী দুপুরে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০৯ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনীপাড়া গ্রামের পেয়ার মিয়া এর ছেলে মোঃ নাছির হোসেন @বাবু (২৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন