
১১ কেজি গাঁজাসহ বেগমগঞ্জের সজল গ্রেফতার
Link Copied Successfully!


র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ কেজি গাঁজাসহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মনির আহম্মেদে ছেলে আমির হামজা রাব্বি @ সজল (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










